ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২২,  11:10 AM

news image

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামলপুর জেলা সদরের তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশা চালক বাবুল কর্মকার (৫০), রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২২) তাঁর ছোট ভাই মৃদুল হাসান (১৫) এবং একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে শেরপুর থেকে ছেড়ে আসা এস. কে জননী পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১১-৫-৭৫৩) যাত্রীবিহীন বাসটি ঢাকার দিকে যাচ্ছিল।অটোরিকশাটি ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে তিন জন যাত্রী নিয়ে জামালপুর সদর উপজেলার দিকে যাচ্ছিল। রাস্তা ফাঁকা থাকায় বাসচালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এ সময় অটোরিকশাটি সামনে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক বাবুল কর্মকার ও সাইফুল ইসলাম নিহত হয়। গুরুতর আবস্থায় মৃদুল ও হাসানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি মো. চান মিয়া জানান, ‘পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম