ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

টাঙ্গাইলে প্রস্তুত ১ লাখ কোরবানির পশু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২২,  8:25 PM

news image

ঈদুল আজহা সামনে রেখে পশু লালন-পালনে ব্যস্ত টাঙ্গাইলের খামারিরা। জেলায় এবার প্রস্তুত করা হচ্ছে প্রায় এক লাখ গবাদিপশু। জেলার চাহিদা মিটিয়ে থাকবে উদ্বৃত্ত। খরচ বেশি হলেও ভালো দাম পাওয়া নিয়ে আশাবাদী খামারিরা। তারা বেশ তদারকি ও সহযোগিতা পাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ থেকে। রাজা, মহারাজা, সুলতানসহ বাহারী নাম ও রংয়ে ছোট-বড় শতাধিক গরু মোটাতাজা হচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার খামারে। জেলায় ছোট-বড় প্রায় ১৫ হাজার খামার রয়েছে। কোরবানি সামনে রেখে খামারগুলোতে পালন হচ্ছে, দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশু। তবে গো-খাদ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় খামারিদের খরচ পড়ছে বেশি। তারপরও ভালো দামের ব্যাপারে আশাবাদী তারা। খামারগুলোতে ৮৭ হাজার ৯২টি পশু পালন হচ্ছে জানিয়ে কুরবানীতে পশুর কোন ঘাটতি হবে না বলে আশাবাদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারে চলছে পশুগুলোর শেষ মুহুর্তের পরিচর্যা। এখন হাটে তোলার অপেক্ষায় খামারীরা। সূত্র : বাংলাভিশন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম