ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২২,  10:55 AM

news image

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলার হা‌তিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার সা‌থিয়া উপজেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব (৩৩) ও একই উপজেলার কা‌শিনাথপুর গ্রামের চঞ্চল সিকদা‌রের ছেলে সাগর (৩৫)। স্থানীয়রা জানান, বুধবার রা‌তে সজীব ও সাগর প্রাই‌ভেটকারযো‌গে পাবনা যাওয়ার পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত একটি বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এ সময় তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়কের পাশে পড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধারের চেষ্টায় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন। ইনচার্জ ফজলুল হক জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজন‌দের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম