ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি করেছে: সাকিব চট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬ ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৬,  11:09 AM

news image

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানকে জন্ম দিয়েছেন এক জননী। মঙ্গলবার সকালে কুমুদিনী হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে চার সন্তানকে জন্ম দিয়েছেন তিনি। নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে শিশু। বর্তমানে মা ও নবজাতকেরা সবাই সুস্থ রয়েছেন। প্রসূতি নারী বিথী আক্তার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের বাসিন্দা। ৪ সন্তানকে জন্ম দিয়ে পরিবারের মধ্যে বইছে আনন্দের আমেজ। নবজাতকের স্বজনরা জানিয়েছেন, চার সন্তানের জন্মে অনেক খুশি হয়েছেন তারা। দশ বছর পরে চার সন্তানের পিতা হয়ে খুশি হায়দার আলী। সন্তানদের আদর্শের সঙ্গে গড়ে তুলে ইচ্ছে তার। কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত নার্স জানিয়েছেন, যেহেতু বাচ্চাদের ওজন কম তাই অবজারভেশনে রয়েছে। তবে বাচ্চাদের অক্সিজেন দিতে হচ্ছে না। এদিকে হাসপাতালের ডা. আলী হাসান জানান, প্রসূতি নারীর সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এতে চারটি বাচ্চা হয়েছে। স্বাভাবিকভাবে ৩৭ সপ্তাহে বাচ্চা হয়ে থাকে সেখানে ৩৪ সপ্তাহে বাচ্চা হয়েছে। শিশুদের ওজন ১৮'শ গ্রামের কম হওয়ার কারণে এনআইসিইউতে অবজারভেশনে রয়েছে।  তিনি আরও জানান, এ ধরনের প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে মা ও নবজাতকেরা সবাই সুস্থ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম