ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

টাইগারদের সিরিজ জয়ের মিশন, দেখে নিন সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ মে, ২০২৪,  6:18 PM

news image

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে মঙ্গলবার (৭ মে) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচে দাপট দেখানো টাইগারদের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠে এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে বাংলাদেশ। তবে লাল-সবুজের টিম ম্যানেজমেন্টকে এখনও কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাতে দেখা যায়নি। এমনকি টস জয়ের পর ব্যাটিং করার ঝুঁকিও নেয়নি শান্তর দল। মূলত বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করেই দুই ম্যাচে দাপটে জয় নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করতে চায় শান্তর দল। সিরিজের প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত এক উপহার দেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। এই ওপেনারের তিনবার জীবন পাওয়ার দিনে ২৮ বল হাতে রেখেই জয় পায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল টাইগারদের টপ-অর্ডার। মিডল-অর্ডারে তাওহীদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ’র দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠে ছাড়ে লাল-সবুজেরা। সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ নিক পোথাসও এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তবে ব্যাট হাতে লিটন-শান্তরা কেমন করেন, টস জিতলে আজ সেটাও পরখ করে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিকে এই ম্যাচে জয়ের ছন্দে ফিরতে মরিয়া জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারিয়ে কমাতে চায় হার ব্যবধান। পেছনের ভুল-ত্রুটি শুধরে তৃতীয় টি-টোয়েন্টিতে দল ভালো করবে বলে আশাবাদী জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অন্যদিকে আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃষ্টিতে বাধাগ্রস্ত হতে পারে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম