ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

টাইগারদের সামলাতে প্রস্তুত আয়ারল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০২৩,  4:41 PM

news image

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার জোর সম্ভাবনা থাকায় বাংলাদেশকে আয়ারল্যান্ড আতিথেয়তা দিচ্ছে ইংল্যান্ডের এসেক্সের চেমসফোর্ড মাঠে। এই মাঠেই আইসিসি ওয়ানডে সুপার লিগে তিন ম্যাচ খেলবে দুই দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষ আটে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। ১৩০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করা বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। তাই এই সিরিজে বাংলাদেশের হারানোর কিছু নেই। কিন্তু উল্টোচিত্র আয়ারল্যান্ড শিবিরে। ২১ ম্যাচে মাত্র ৬ জয়ে আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮। সুপার লিগের ১৩টি ম্যাচই তারা হেরেছে। তবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়নি এখনো। এজন্য কঠিন পথ পাড়ি দিতে হবে তাদেরকে। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ৯৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে চলে যাবে বিশ্বকাপে। ৮১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে দশে। ৮৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে। আয়ারল্যান্ডের জন্য এই সিরিজে বড় প্রাপ্তি পুরো স্কোয়াড ইনফর্ম মাঠে নামতে পারছে। অধিনায়ক বালবির্নে, স্টারলিং, কার্টিস ক্যাম্পার, অ্যান্ড্রু ম্যাকব্রেইনের ওপর আইরিশদের ব্যাটিং নির্ভর করছে। বোলিংয়ে লিটল নিশ্চিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন। এছাড়া উপমহাদেশের বাইরের কন্ডিশনে যে কোনো পেসারই বাংলাদেশকে ভোগাতে পারে। পরিসংখ্যান, ইতিহাসে বাংলাদেশ আয়ারল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। আবার আয়ারল্যান্ডের নিরপেক্ষ ও নিজেদের ভেন্যুতে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতিও আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম