ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

টাইগারদের বিপক্ষে সতর্ক প্রোটিয়ারা

#

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  4:40 PM

news image

ছন্দ হারিয়ে ইংল্যান্ড ম্যাচে খেলার সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার। তার জায়গায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড দায়িত্ব তুলে দেন এইডেন মার্করামের কাঁধে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে স্মরণীয় জয় উপহার দেন মার্করাম। ৩৯৯ রান করে বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় ২২৯ রানের আকাশসমান ব্যবধানে। বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে মার্করাম বাহিনী। চার ম্যাচের তিন জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে প্রোটিয়াসরা। বাংলাদেশকে আজ হারালেই মার্করাম বাহিনী নিউজিল্যান্ডকে টপকে উঠে যাবে দুইয়ে। এমন সমীকরণের আজকের ম্যাচে নিঃসন্দেহে ফেবারিট দক্ষিণ আফ্রিকা। তাই বলে বাংলাদেশ ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না। ওয়াংখেড়ের ব্যাটিং উইকেটে দুই দলের ম্যাচে লড়াই হবে বলেন প্রোটিয়াস অধিনায়ক মারক্রাম, ‘সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স ভালো নয়। নিঃসন্দেহে তারা শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম