ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

টাইগারদের বিপক্ষে সতর্ক কিউই অধিনায়ক

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  4:44 PM

news image

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এমন সময় এই সিরিজ। একে বিশ্বকাপের ট্রায়াল সিরিজই বলা যায়। তবে দুই দলের কাছে এই সিরিজের আবেদন দুই রকম। যদিও বিশ্বকাপের জন্য সতর্ক থাকতে দুই দল তাদের সেরা ক্রিকেটারদের খেলাচ্ছে না। বাংলাদেশ যে তাদের সেরা দলকে খেলাচ্ছে না তা তো সবারই জানা। অন্যদিকে, নিউজিল্যান্ডের এই দলের অধিকাংশ ক্রিকেটারই এর আগে বাংলাদেশে আসেননি। এমনকি এই সিরিজের জন্য নিউজিল্যান্ড দলের অধিনায়ক লকি ফার্গুসনও প্রথমবারের মতো এসেছেন। এই সিরিজটি লিটন দাসের জন্য বড় চ্যালেঞ্জিং। একে তো এশিয়া কাপে তার সময়টা ভালো কাটেনি। তাই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরিয়ে নেওয়ার মিশন। অন্যদিকে অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরা। সাকিবের পরে তাকেই যে বাংলাদেশের অধিনায়ক হিসেবে পরিকল্পনায় রেখেছে বিসিবি। লিটনের মতো একই চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের অধিনায়ক ফার্গুসনেরও। তিনিও চান এই সিরিজ জিতে নিজেকে ভালো অধিনায়ক হিসেবে মেলে ধরতে। ফার্গুসন বলেন, ‘অধিনায়ক হওয়াটা আমার জন্য দারুণ সম্মানের। ফাস্ট বোলার হিসেবে আমি জানি, ব্যাপারটা একটু ভিন্ন। তবে সুবিধাও আছে। বোলারদের সঙ্গে কথা বলা, পরিকল্পনা সাজানো, চাপের মুহূর্তে তাদের পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা। তবে আমি শুধু আমাদের দলে দারুণ নেতৃত্বের ধারাটাই ধরে রাখতে চাইব এ সিরিজেও।’ নতুন দল নিয়ে এলেও অধিনায়ক ফার্গুসন জয়ের জন্য মরিয়া। তবে এখানকার চ্যালেঞ্জ সম্পর্কেও তার জানা। ফার্গুসন বলেন, ‘প্রতিটি সিরিজই আমরা জয়ের জন্য খেলি। বাংলাদেশ তাদের কন্ডিশনে খুবই ভালো, আমাদের জন্য এখানে বিশাল এক চ্যালেঞ্জ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম