ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টাইগারদের বিপক্ষে যে লক্ষ্য পাকিস্তানের কোচ গিলেস্পির

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই, ২০২৪,  5:30 PM

news image

দরজায় কড়া নাড়ছে পাকিস্তান-বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজ। আগামী মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি। এই সিরিজ দিয়েই পাকিস্তান দলের কোচ হিসেবে অভিষেক হবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পির। গত এপ্রিলে পাওয়া দায়িত্ব রবিবার (০৭ জুলাই) করাচিতে বুঝে নেন সাবেক এই অজি পেসার। কোচ হিসেবে তার প্রথম আন্তর্জাতিক এসাইনমেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর দায়িত্ব গ্রহণ করে সংবাদ সম্মেলনে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে, এবার সেই টাইগারদের বিপক্ষে শুরু হচ্ছে তার পাকিস্তানের কোচিং ক্যারিয়ার। সংবাদ সম্মেলনে গিলেস্পি বলেন,

‘আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।’ বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ টেস্টে নাইটওয়াচম্যান হয়ে ২০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যা এখনো রেকর্ড। সেই ইনিংস নিয়ে গিলেস্পি বলেন, ‘দেখুন, সেই ইনিংসটা হয়ে গেছে আরকি…। আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন। এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না (হাসি)। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।’ আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। এরপর সেখানে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, পরে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম