ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

টস হেরে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৪,  2:25 PM

news image

টি-টোয়েন্টি হারের প্রতিশোধ নিতে ওয়ানডে সিরিজ জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমনকি শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপনের জবাব দিতেও এই সিরিজ টাইগারদের সামনে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে পেসার মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে না। বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় মূল ম্যাচের ৩০ মিনিট আগে মাঠে নামেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচটিতে ৫ জন বোলার নিয়ে খেলছে লঙ্কানরা। বাংলাদেশও ৫ জন বোলার নিয়ে নেমেছে। যেখানে ২ জন স্পিনার ও ৩ জন পেসার খেলছেন। টস শেষে অধিনায়ক কুশল বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। পরে বল করে প্রতিপক্ষের ওপরে চাপ তৈরি করতে পারব। আমরা মনে করি, এই উইকেটে ২৮০ এর ওপরে রান করা সম্ভব। আমাদের ওপেনার এবং মিডল অর্ডার প্রথম ২০ ওভারে ভালো করতে পারলে আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারব।’ বাংলাদেশের দলপতি শান্ত বলেন, ‘আমাদের চেজ করতে সমস্যা নেই। মনে হচ্ছে, ভালো উইকেট। মাঝে মধ্যে রাতে কিছুটা ডিউ হতে পারে। আমরা নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলেছি। আজকে নতুন হলেও আমরা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। নতুন দিন, নতুন ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলার আশা করছি।’

বাংলাদেশের একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম