ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টস হেরে বোলিংয়ে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩,  8:22 PM

news image

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তবে সিরিজে আগের দুই ম্যাচের মতো শেষ ওয়ানডে ম্যাচেও টস হেরেছেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। তবে আজ আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে বোলিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচের টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলীর পরিবর্তে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ একাদশে ফিরেছেন। আর আয়ারল্যান্ড সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

আয়ারল্যান্ডের একাদশ : পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম