ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  9:16 PM

news image

ক্যান্ডি-লাহোর হয়ে এবার কলম্বো। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই বললেই চলে। আজ (শনিবার)  কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হবে।  বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। এবারের আসরে প্রথম দেখায় ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৬৪ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৫ উইকেটে। তাও আবার ৬৬ বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা। তরুণ পেসার পাথিরানার বোলিংয়ে (৪/৩২) ছিন্নভিন্ন হয়েছে বাংলাদেশ দল। পাল্লেকেলের ওই হারের ধাক্কা সামাল দিয়ে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জিতে সুপার ফোরে উঠে সাকিবরা। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের পেস ত্রয়ীতে ফের বড় ব্যবধানে হারতে হয়েছে। আর তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয় পেতে চাইবে সাকিব আল হাসানরা। এবারের এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বেরসিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালোভাবেই। 

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। বিস্তারিত আসছে...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম