ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

#

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  4:56 PM

news image

মাত্র কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম রূপকথার জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। এবার তাদের সামনে লঙ্কান বাধা। সেই বাধা টপকাতে শনিবার (২১ অক্টোবর) মাঠে নেমেছে ডাচরা। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনেনি নেদারল্যান্ডস। তিন স্পিনারের পাশাপাশি দুই পেসার নিয়ে লখনৌয়ের স্লো উইকেটে মাঠে নেমেছে ডাচরা।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়ে নেদারল্যান্ডস নির্ভার থাকলেও চাপের মধ্যেই আছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি তারা। বিশ্ব আসরে এখন পর্যন্ত একটি জয় না পাওয়া একমাত্র দলও তারা। তাই ডাচদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না তারা।ডাচদের বিপক্ষে দুই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। লাহিরু কুমারার বদলি হিসেবে দলে এসেছেন কাসুন রাজিথা। দুনিথ ওয়েলেলাগের বদলি হিসেবে এবারের বিশ্বকাপে প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন দুসান হেমন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম