ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  7:48 PM

news image

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (২০ নভেম্বর) সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস। এ ম্যাচে হারলে সিরিজ থেকে ছিটকে যাবে টাইগাররা। বিশ্বকাপে ব্যর্থতার পর স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেও তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ মন্থর উইকেট রেখেও প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি মাহমুদুল্লাহরা। পাকিস্তানের বিপক্ষে চার উইকেটে হেরে টানা ৬ ম্যাচে হারের বৃত্তে আটকে লাল-সবজুররা। তাই এই ম্যাচে জয় দিয়ে সিরিজে ফেরার আপ্রাণ চেষ্টা থাকবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে স্বাগতিকরা। অন্যদিকে হাসান আলীর জায়গায় একাদশে রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে।

বাংলাদেশের একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শাদাব খান (সহ-অধিনায়ক), শোয়েব মালিক, হায়দার আলী, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম