ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

টসে হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩,  3:30 PM

news image

অধরা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচেও জয় পায়নি আফগানিস্তান। অপরদিকে ইংল্যান্ডের অর্জন এক জয় এক পরাজয়। সেমির মিশনে টিকে থাকতে এই ম্যাচে জয় ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইংলিশদের সামনে লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা। অপরদিকে আফগানদের লক্ষ্য হারের বৃত্ত ভেঙে অধরা জয় বের করে আনা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও মাঠে নামছেন না ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসকে। অপরদিকে এক পরিবর্তন এসেছে আফগান একাদশে। নাজিবুল্লাহ জাদরানের বদলে দলে নেওয়া হয়েছে ইকরাম আলিখিলকে।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডাওয়িড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম ক্যারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রাশিদ ও রিস টপলি।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রাশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম