ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

টলিগাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২২,  3:33 AM

news image

কলাপাড়ায় টলিগাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১, শিশু ও মহিলাসহ গুরুতর আহত-৭, সাতজনের অবস্থাই আশঙ্কাজনক।  শনিবার দুপুরে কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে টলিগাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও শিশু, মহিলা ও অটো চালক সহ ৭ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাপলী বাজার থেকে ১০/১২ জন যাত্রী অটোযোগে কলাপাড়ায় আসছিল, এ সময় বালিয়াতলী থেকে আসা একটি টলি অটোকে চাপা দেয়, এসময় ঘটনার স্থানে ১৩ বছরের এক শিশুর নিহত হন এবং অটোতে থাকা শিশু, মহিলা ও অটোচালকসহ ৭ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষ আশঙ্কা জনক অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। আহতদের মধ্যে এক মহিলার দুই পা কেটে ফেলা হয়েছে। এ রিপোর্টটি লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম