ঢাকা ০৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২ এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা হিলি সীমান্তেও পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’, রামিসার বাবা সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু; সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতন সাভারে আল-মুসলিম গ্রুপে শ্রমিক ছাঁটাই, ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, চক্রের ৪ সদস্য গ্রেফতার শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ টাকা

টমেটো ফেলে মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৫,  4:19 PM

news image

বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা ও রাজশাহী রুটের শত শত যাত্রী। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যহার কর, কৃষকের জীবন বাঁচাও এই স্লোগান নিয়ে কৃষকরা বিক্ষোভ করেন। ওই বিক্ষোভ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয় কৃষকরা। কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষকের ওপর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ফলে চাষিরা লোকসানে পড়ছে। দ্রুত এ ভ্যাট প্রত্যাহার করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমান উল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম