ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৫,  4:52 PM

news image

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর লাশ মিলেছে। নিখোঁজের ৩৭ ঘণ্টা পর মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার বাশপট্রি এলাকা থেকে লাশটি  উদ্ধার করে ফায়ার সার্ভিস। টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই নারীর নাম ফারিয়া তাসনিম জোতি (৩২)।  তিনি চুয়াডাঙ্গা সদর থানার বাগানপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে।  জোতি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার ম‌নি‌ ট্রেডিং ক‌রপো‌রেশনের সেলস ম‌্যা‌নেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে এসে ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে নিঁখোজ হন তিনি। জানা যায়, রোববার রাতে টানা বৃষ্টির মধ্যে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি। পরে সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি।  এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় জনতা উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের লোকজনকে হুমকি দিয়ে মহাসড়ক অবরোধ করে। এরপর ফায়ার সার্ভিস চলে যায়। রাত ৯টা পর্যন্ত অবরোধ চলে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘লাশ উদ্ধার হয়েছে।’ টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিখোঁজ নারীর লাশ টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম