ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  12:58 PM

news image

গাজীপুরের টঙ্গীতে পূর্ব বিরোধের জেরে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে আশিক (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে ৫ জন আহত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১০টায় টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা (বাঁশপট্টি) এলাকার পেছনে এ ঘটনা ঘটে। নিহত আশিক টঙ্গীর এরশাদনগর (৩নং ব্লক) এলাকার সোলেমান হোসেনের ছেলে। অভিযুক্ত আশরাফুল ইসলাম (২২) গাজীপুরা এলাকার আব্দুল কাদেরের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।আহতরা হলো টঙ্গীর এরশাদ নগর এলাকার নাসিমের ছেলে সাব্বির (১৮), মোস্তফা কামালের ছেলে বিল্লাল হোসেন (২২), টুটুল (২০) এবং তাদের অপর দুই বন্ধু। গুরুতর আহত সাব্বিরকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার স্থানীয় আল কারিম হাসপাতাল এবং বিল্লাল হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই সোহাগ মিয়া নিহতের স্ত্রীর বরাত দিয়ে জানান, আর্জেন্টিনার খেলা উপলক্ষে কয়েক বন্ধু এক সঙ্গে বসে খাওয়া-দাওয়া ও আনন্দ করবে বলে আশরাফুল ফোন করে আশিককে গাজীপুরার বাঁশ পট্টির পেছনে বিলের পাশে ডেকে নেয়। বিলের পাড়ে বসে তারা মুড়ি দিয়ে মুরগি গ্রিল করে খাচ্ছিল। এ সময় আশরাফুল আশিককে বিলের একটু দূরে ডেকে নিয়ে তাকে এলাপাতাড়ি কোপাতে থাকে। এসময় ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। তার চিৎকারে ৫ বন্ধু এগিয়ে আসলে আশরাফুল তাদেরও কুপিয়ে মারাত্মক আহত করে। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার জানান, অটোচালক আশিককে কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম