ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

টঙ্গীতে 'সন্ত্রাসী' হামলায় যুবলীগ নেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২২,  10:41 AM

news image

গাজীপুরের টঙ্গীতে সাইফুল ইসলাম (৪৭) নামে এক যুবলীগ নেতা সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোডে এ ঘটনা ঘটেছে। তিনি গাসিক ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি রোডে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাড়ির সামনে কয়েকজন যুবক অতর্কিতে যুবলীগ নেতা সাইফুল ইসলামের ওপর চড়াও হয়।

সন্ত্রাসীদের হামলায় আহত সাইফুলকে উদ্ধার করে হোসেন মার্কেটের ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ পাশের একটি বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। তাতে দেখা যায়, স্থানীয় দুই  যুবক মোটরসাইকেলে এসে প্রথমে সাইফুলের ওপর চড়াও হন। এ সময় ঘটনাস্থলে কয়েকটি রিকশা আটকা পড়ে। ফুটেজে পথচারীদের ভয়ে হামলাকারীদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম