ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

টঙ্গিবাড়ীতে পিতার সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৩,  4:34 PM

news image

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ মার্চ) বিকেল ৫টায় ওই ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নয়াগাঁও গ্রামের মনির হাওলাদারের ছেলে মিজান হোসেন (২৪)। স্থানীয়রা জানান, রোববার বিকেলে মিজান ও তার বড় ভাই আল আমিন তাদের বাবার সঙ্গে জমিতে আলু তোলার কাজ করছিল।

এ সময় হঠাৎ করে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মিজানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মিজানের বড় ভাই আল আমিন জানান, কিছু দিন ধরে বৃষ্টি হওয়ায় জমির আলু তুলতে পারছিলাম না। বৃষ্টির পানিতে আলু পচে যাওয়ার ভয়ে বিকেলে আমরা মিজানকে সঙ্গে নিয়ে আলু তুলতে যাই। এ সময় সেখানেই ভাইটা বাবা আর আমার চোখের সামনে বজ্রপাতে মাটিতে পড়ে গেল। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, রোববার বিকেলে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম