ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ঝড় তুলে পুজারা বললেন, ‘এটিই আমার সেরা ওয়ানডে ইনিংস’

#

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট, ২০২২,  4:08 PM

news image

রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলছেন ভারতীয় ব্যাটার চেতশ্বর পুজারা। সাসেক্সের হয়ে ১০৭ রানের ইনিংস খেলেছেন তিনি, নিয়েছেন এক ওভারে ২২ রানও। টেস্ট স্পেশালিস্ট পুরারা এমন ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীদের অবাক। ভারতের টেস্ট দলের সদস্য টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করছেন, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে। ওয়ারউইকশায়ারের দেওয়া ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে পুজারার দল সাসেক্স থেমেছে ৩০৬ রানে।  ৭৯ বলে ১০৭ রান করেন পুজারা, হাঁকিয়েছেন ৭টি চার ও দুটি ছক্কা।  সেই ইনিংসের পর তিনি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে এটাই আমার সেরা ইনিংস। দল জিতলে আরও ভালো লাগত। জয়ের থেকে খুব দূরেও ছিলাম না। শেষ পর্যন্ত ক্রিজে থাকতে চেয়েছিলাম। আমি আউট না হলে হয়তো জিতেও যেতে পারতাম। সেই ইনিংস খেলার সময় তাঁর প্রচণ্ড গরম লাগছিল বলেও জানান পুজারা, ‘খুব গরম লাগছিল। বমি পাচ্ছিল আমার। গরমের মধ্যে খেলা আমার অভ্যেস আছে। কিন্তু এই গরম সহ্য করা মুশকিল। ’ গরমকে সঙ্গী করেই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু’তে আট ম্যাচে পাঁচটি শতরান করেছেন পুজারা। লাল বলের ক্রিকেটে তাঁর যে ছন্দ ছিল, সেটা দেখা যাচ্ছে সাদা বলের ক্রিকেটেও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম