ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২৪,  4:44 PM

news image

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যাচ শুরুর আগেই হানা দেয় বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

রবিবার (২০ অক্টোবর) পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি শুরু হওয়ার আগে ৩৮.৩ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর মুষলধারে বৃষ্টির কারণে আর খেলতে পারেনি ক্যারিবীয়রা। নির্দিষ্ট সময় পার হওয়ার পর ডিএলএস মেথডে শ্রীলঙ্কাকে ৩৭ ওভারে ২৩২ রানের লক্ষ্য ঠিক করে দেওয়া হয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দ্রুতই পেসারদের আক্রমণ থেকে সরিয়ে নেন আসালাঙ্কা। হাসারাঙ্গার লেগে স্পিনে বোল্ড হয়ে যান ব্র্যান্ডন কিং, আরেক ওপেনার আলিক আথানেজ হন স্টাম্পড। দ্রুত ফেরেন অধিনায়ক শেই হোপ। একটি করে ছক্কা ও চারে ৩৭ রান করতে ৫৮ বল খেলেন কেসি কার্টি। রানের গতিতে দম দেওয়ার কাজটা করেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান রাদারফোর্ড ও চেইস। একটু সময় নেন রাদারফোর্ড, শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন চেইস। তাদের জুটিতে পঞ্চাশ আসে ৫১ বলে।

৬৪ বলে পঞ্চাশ ছুঁয়ে রানের গতি বাড়ান রাদারফোর্ড। সঙ্গ দিতে থাকেন চেইস। ৩৯তম ওভারে বৃষ্টি নামলে লম্বা সময় বন্ধ থাকে খেলা। তিন ছক্কা ও পাঁচ চারে ৮২ বলে ৭৪ রান করেন রাদারফোর্ড। চেইস চারটি চারে ৩৩ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। আবার খেলা শুরু হলে সমাপ্তি টানা হয় সফরকারীদের ইনিংসের। লঙ্কানরা পায় ৩৭ ওভারে ২৩২ রানের লক্ষ্য।

২৩২ রানের লক্ষ্য শুরু ভালো হয়নি লঙ্কানদের। ৪৫ রানে তিন টপঅর্ডারকে হারায় স্বাগতিকরা। দ্রুতই সাজঘরে ফেরত যান আভিস্কা ফার্নান্ডো (৭ বলে ৫), কুশল মেন্ডিস (৮ বলে ১৩) ও সাদিরা সামারবিক্রমা (১২ বলে ১৮)। চতুর্থ উইকেটে ১৩৭ রানের দুর্দান্ত জুটি করেন নিশান মাদুস্কা ও চারিথ আশালঙ্কা। ৫৪ বলে ৬৯ রান করেন মাদুস্কা। ৭১ বলে ৭৭ রান করেন অধিনায়ক আশালঙ্কা। এই জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে জেনিথ লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিসের ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার। লিয়ানাগে ১৮ ও কামিন্দু ৩০ রানে অপরাজিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম