ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২২,  10:45 PM

news image

পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ জুলুহার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষণ কার্যক্রম। এ অবস্থায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও। এদিকে একাধিকবার সংশ্লিষ্ট বিভাগে লিখিত অভিযোগ করেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ঝুঁকির মধ্যেই মূল ভবনে পরিচালিত হচ্ছে পাঠদান কার্যক্রম। জানা যায়, পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ জুলুহার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়টি ১৯১৬ সালে স্থাপিত হয়। ২০১৬ সালে অনারম্বরে শতবর্ষপুর্তী পালন করে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের পুরাতন ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। অবস্থা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবন জেনেও সেখানে পরিচালিত হচ্ছে পাঠদান কার্যক্রম।  কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আরসিসি পিলার ও গ্রেট বিমগুলোতে ফাটল ধরায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা ভয়ে ভয়ে ক্লাস করে থাকে। এমনকি লাইব্রেরী রুমে প্রতিটি জায়গায় ফাটল ধরেছে। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েকে বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন। জুলুহার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, বিকল্প কোনো ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হয়েছে। এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জানি এ জাতীয় ঝুঁকিপূর্ণ ভবনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখা ঠিক হচ্ছে না, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও উপায় না থাকায় আমাদের পাঠদানসহ কার্যক্রম চালাতে হচ্ছে। শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে যেকোন মূহুর্তে ভয়ংকর বিপদ ঘটতে পারে। এমতাবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টিদানের জন্য বিনীত আনুরোধ জানাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম