ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২২,  11:51 AM

news image

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই ও ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবাননগর গ্রামে এঘটনা ঘটে। শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে মকবুল হোসেন মোল্লা ও তার ছোট ভাই মনিরুল মোল্লার বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার বিকেলে বিরোধপুর্ণ জমিতে মকবুল মোল্লা ঘর নির্মাণ করতে গেলে তাকে বাঁধা দেয় মনিরুল ও তার লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই মনিরুল, তার ভাগিনা রাশেদুল ইসলাম, ভগ্নিপতি রশিদুল ইসলাম মকবুল ও তার ছেলে রুবেলসহ ৩ জনকে মারধর করে। তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত হয় মকবুলসহ ৩ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবন্নতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। নিহত মকবুল হোসেন মোল্লা ওই গ্রামের মইনুদ্দিন মোল্লার ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম