ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ঝিনাইদহে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  12:06 PM

news image

ঝিনাইদহে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে শহরের চাকলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হরিণাকুণ্ডু উপজেলা শাখারীদহ গ্রামের খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ্বাস বাইসাইকেল নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে চাকলাপাড়া তসলিম ক্লিনিকের সামনে গেলে শহর থেকে পুরাতন হাটখোলাগামী তমা ডিলাক্স নামে একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম