ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহে নিজ বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২১,  10:25 AM

news image

ঝিনাইদহের কালীগঞ্জে দিনমজুর রেজাউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে।  স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। এ সময় বাড়ির আশপাশের লোকজনের হইচই শব্দে ঘুম ভাঙে। পরে রেজাউলের বাড়িতে গিয়ে দেখতে পাই কে বা কারা তাকে উপর্যুপরি কুপিয়ে রেখে গেছে। এরপর তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম