ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষে আহত ১৫

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২৩,  9:32 PM

news image

ঝিনাইদহের মহেশপুরে দুই বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যশোর থেকে একটি বাস জীবননগর যাচ্ছিলো। পথে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলের ওভারট্রেকিং করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়।  খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম