ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ২৩ জনের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২২,  9:26 PM

news image

ছবি : সংগৃহীত 

ঝিনাইদহে কৃষক চান্নু মিয়া হত্যা মামলায় ২৩ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের মধ্যে একজনকে আমৃত্যু, পাঁচজনকে যাবজ্জীবন ও ১৭ জনকে এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ দণ্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ এপ্রিল সদর উপজেলার করিমপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় পরদিন নিহতের বাবা শাহাদাত হোসেন ৩০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার আসামি বজলু মিয়াকে আমৃত্যু, তফসের আলী, আব্দুল জলিল, তিতু, ইকতিয়ার ও আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় আরও ১৭ জনকে ১ বছর করে কারাদণ্ডাদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেয় আদালত। মামলা চলাকালে মারা যাওয়ায় চারজনকে মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী এ্যাড. নেকবার হোসেন বলেন, আমরা ন্যায় বিচার পায়নি। আমার উচ্চ আদালতে আপিল করবো। রাষ্টপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল খালেক বলেন, আমরা এ হত্যার মামলা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আরও কঠোর শাস্তি আশা করেছিলাম। কিন্তু আদালত যা রায় দিয়েছেন তাতেও আমরা সন্তুষ্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম