ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

ঝিনাইদহে উপ-নির্বাচনে লড়বেন হিরো আলম

#

নিজস্ব প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৪,  3:14 PM

news image

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম। সোমবার (২৯ এপ্রিল) সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। দুপুরে হিরো আলম হিরো বলেন, নির্বাচন করার ইচ্ছা আমার ছিলো না। কিন্তু এলাকার মানুষ ছাড়ছে না। তারা বলছে, এখানে আপনার মতো মানুষ দরকার। তিনি বলেন, স্থানীয় লোকজন সবাই আমাকে চেনেন। আমি তাদের প্রিয় এবং পরিচিত মুখ। সেখানকার জনসাধারণ বলেছে, নির্বাচনে তারা সাহায্য সহযোগিতা করবে। তাদের ভালোবাসা দেখেই আমি সেখানে উপ-নির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। ঝিনাইদহ-১ আসনের ভোটাররা আজ তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলেও জানান তিনি।

বর্তমানে এক বন্ধুর নির্বাচনী প্রচারণায় কুমিল্লায় আছে হিরো আলম। লাঙ্গলকোট উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছেন তিনি। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন ভোটগ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। ১৭ মে প্রতীক বরাদ্দ। ব্যালট পেপারে হবে এ নির্বাচন। এর আগে জাতীয় নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি। এই আসনটি রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। তবে কোনো নির্বাচনেই তিনি জিততে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম