ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ঝালকাঠিতে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

#

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  4:54 PM

news image

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল রবিবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।  পুলিশ ও নিহতের মামা রেজাউল করিম জানান, প্রতিবেশী পান্নু খানের ছেলে নাজমুল হাসান খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল রাজমিস্ত্রী আবুল বাসারের। রবিবার রাতে আবুল বাসার কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলা করেন নাজমুল হাসান। এ সময় চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবুল বাশারকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম