ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

ঝালকাঠিতে নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২৫,  5:06 PM

news image

ঝালকাঠিতে গত দুই দিন ধরে বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ফাঁকা হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামের অলিগলি পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। শনিবার (২৬ জুলাই) সকাল থেকে বৃষ্টি আর জোয়ারের পানিতে জেলার চার উপজেলার বেশ কিছু ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে বৈরী আবহাওয়া বিরাজ করছে। জেলার সুগন্ধা, বিশখালি,হলতাসহ ১২টি নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। ফলে নদী পাড়ের অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে। অনেক জায়গায় নদী আর সড়ক এক হয়ে গেছে। জেলা শহরের নতুনচর,কলাবাগান,কাঠপট্টিসহ বেশ কিছু এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। সেসব পরিবারে পানি বৃদ্ধিতে আতঙ্ক তৈরি হয়েছে। এ জেলায় প্রায় ২ লাখ মানুষ নদী নিকটবর্তী এলাকায় বসবাস করেনে। তবে সকালে ভাটায় কিছুটা পানি কমেছে। স্থানীয় বাসিন্দা রফিক ও আকাশ জানান, পানির কারণে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। দোকানপাটও বন্ধ হয়ে গেছে। শিশুরা হাঁটতে গেলে পানিতে পড়ে যাওয়ার শঙ্কা থাকে।  এদিকে বিষখালী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আগাম ধান, শাকসবজি ও গাছের চারা ডুবে যাওয়ায় চিন্তায় পড়েছেন চাষিরা। সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কিছু কিছু এলাকায় গত রাত থেকেই বিদ্যুৎ নেই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম