ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

জয় দিয়ে মৌসুম শুরু বার্সেলোনার

#

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪,  4:49 PM

news image

ভালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে শনিবার (১৭ আগস্ট) রাতে প্রথমার্ধে হুগো দুরোর গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। বিরতির আগেই গোল করে দলকে সমতায় ফেরান লেভানডোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ৩৫ বছর বয়সী তারকা। সেই সঙ্গে নিশ্চিত করেন দলের জয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করে যায় ভ্যালেন্সিয়ার রক্ষণে। তবে সেই আক্রমণে ছিলো না পরিষ্কার কোনো সুযোগ। বিপরীতে প্রথম অন টার্গেট শট নেয় ভ্যালেন্সিয়া। ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় ভালেন্সিয়া। তবে বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড করতে পারেননি রাফা মির। ১৯তম মিনিটে সুযোগ পায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বুলেট গতির শট ফিরিয়ে দেন ভালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। একটু পর বার্সেলোনাকে বাঁচান মার্ক-আন্দ্রে টের স্টেগেন। আক্রমন-প্রতি আক্রমণের ম্যাচে অবশেষে বিরতির খানিক আগে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৪৪তম মিনিটে লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোলের বাঁশি বাজান রেফারি। গোল খেয়ে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বার্সেলোনা। তারা নিজেদের খেলার ধার বজায় রাখে। তাতে বিরতির যোগ করা সময়েই সমতায় টানে কাতালানরা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আলেসান্দ্রো বাল্ডের ক্রসে লামিনে ইয়ামালের ভলি পেয়ে স্লাইডে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ৪৭তম মিনিটে রাফিনিয়া ভালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পায় বার্সেলোনা, তবে কাজে লাগাতে পারেননি কেউ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম