ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

জয়ের পর রিয়াল শিবিরে দুঃসংবাদ

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  4:57 PM

news image

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান দানি সেবায়োস। সতীর্থদের সঙ্গে মাঠে নামার সময় হয়তো খুশি হয়েছিলেন এই ধারা আগামীতেও ধরে রাখবেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। তবে রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে যা হয়েছে তা ঘুণাক্ষরে হয়তো কল্পনাও করেননি তিনি। আসলে খেলোয়াড় তো দূরে থাক তার প্রতিদ্বন্দীও হয়তো এমনটা চাইবেন না। তবে অনিশ্চয়তার এই খেলায় সেবায়োস যা কল্পনা করেননি তাই হয়েছে। মৌসুম শুরু হতে না হতেই রিয়ালের হয়ে তার অনেকটা শেষ হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৬ থেকে ৮ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। সেবায়োসের চোটের বিষয়ে এক বিবৃতি দিয়ে রিয়াল লিখেছে, ‘আমাদের খেলোয়াড় দানি সেবায়োসের রিপোর্ট হাতে পাওয়া গেছে। তার ডান গোড়ালির লিগামেন্ট গ্রেড-৩ পর্যায়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।’রিয়াল বেতিসের বিপক্ষে ৬৫ মিনিটে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চোট পান সেবায়োস। ২৮ বছর বয়সি মিডফিল্ডারের চোট রিয়ালের জন্য বড় ধাক্কার। কারণ ইতিমধ্যে নিয়মিত একাদশের দুই মিডফিল্ডারকে চোটের কারণে পাচ্ছে না লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এদুয়ার্দো কামাভিঙ্গা ও জুড বেলিংহামকে হারানোর পর এবার সেবায়োসকে হারাল লস ব্ল্যাঙ্কোসরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম