ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

জয়পুরহাটে মিছিল থেকে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২২,  6:22 PM

news image

জয়পুরহাট সদর উপজেলায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি)। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সদরের বামনপুর সগুনা চারমাথা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩০), জামায়াতের কর্মী শহিদুল ইসলাম (৫৫), আমিনুল ইসলাম (৫০), শিপন (২৬), নুর নবী (২৪), জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ (২৮), সেক্রেটারি মামুনুর রশিদ (২৭), শিবির কর্মী মারুফ হোসেন (১৬), মেহেদী হাসান (২০), মেশকাত শরীফ (২৩) ও সোহরাব আলী (২২)। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহেদ আল মামুন জানান, সকালে বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে জেলা জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম