ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

জয়পুরহাটে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২২,  9:12 PM

news image

জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামে এক সিপাহীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। তিনি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাট ২০ বিজিবি সদস্য হিসেবে তাকে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। সেখানে ১৯৫নং রেজিস্ট্রারে নিহত বিজিবি সদস্যের নাম নেপাল দাস (২০ বিজিবি সদস্য) হিসেবে উল্লেখ আছে। এ সময় তার পোশাক রক্তাক্ত অবস্থায় ছিল। বিজিবি সদস্যরা হাসপাতালের মর্গে মরদেহ রেখে পাহারা দিচ্ছিলেন।শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যান। এ সময় মরদেহের সঙ্গে ছিলেন এমন কয়েকজন বিজিবি সদস্য জানান, সকালে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হবে। তবে আজ (শুক্রবার) বিজিবির সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তথ্য নেওয়া সম্ভব হয়নি। জয়পুরহাট সদর থানা পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে বিজিবির পাহারায় নেপালের মরদেহ রাতেই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। দেখে মনে হয়েছে গুলিবিদ্ধ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক সাংবাদিকদের জানান, নিহতের শরীরে গুলির ক্ষত রয়েছে। পিঠ, বুক ও ডান হাতে ক্ষতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বিষয়টি আরও পরিষ্কার করা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম