ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

জ্যাকুলিনের বিরুদ্ধে আদালতে নতুন অভিযোগ নোরার

#

বিনোদন ডেস্ক

০১ আগস্ট, ২০২৩,  4:44 PM

news image

দুইশ’ কোটি রুপি তছরুপের মামলায় সুকেশ চন্দ্রশেখর ছাড়াও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহির নাম জড়ায়। নোরার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ করেছিলেন সুকেশ এবং জ্যাকুলিন। জবাবে ‘কিক’ ছবির নায়িকার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নোরা। সোমবার এই মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে নিজের জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা। তিনি বলেন, “জ্যাকুলিন ফারর্নান্দেজ ছাড়াও কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আমি মামলা করেছি। ওরা আমাকে ‘সুযোগ সন্ধানী’ বলেছে। পাশাপাশি দাবি করেছে, আমি নাকি সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলাম! তাদের মিথ্যাভাষণ সাধারণ মানুষের সামনে আমার সম্মানহানি করেছে।” এরই সঙ্গে ‘দিলবার’ খ্যাত অভিনেত্রী বলেন, “সুকেশের বিরুদ্ধে দুইশ’ কোটি রুপি তছরুপের যে অভিযোগ উঠেছে, তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই, এই কথা জানাতেই আমি মামলা করেছি।” এখানেই থেমে থাকেননি নোরা। তিনি আরও অভিযোগ করে আদালতে বলেন, “আমার মতে, বিশেষ কয়েকজনকে আড়াল করতেই এই ঘটনায় আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল! কারণ, আমি বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি বলেই হয়তো আমাকে অনেকেই সহজ লক্ষ্য বলে ধরে নেন।” ইন্ডাস্ট্রিতে আট বছরের পরিশ্রমে যে জায়গা তিনি তৈরি করেছেন, জ্যাকুলিনের মন্তব্য তাতে মারাত্মক আঘাত হেনেছে বলেই উল্লখ করেছেন নোরা। এই মর্মে তিনি আদালতের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। সেপ্টেম্বর মাসে আদালত এই মামলায় আরও একজন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম