ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৬,  5:17 PM

news image

দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হতে বলা হয়েছে। যানবাহনের জ্বালানি সাশ্রয় করতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই নির্দেশনা সংবলিত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের অপচয় কমানোর পাশাপাশি সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা জরুরি। এই লক্ষ্য অর্জনে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে কর্মকর্তাদের সশরীরে যাতায়াতের পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে কোনো সভার আয়োজন করা যাবে না। বিশেষ করে যানবাহনের জ্বালানি সাশ্রয় করাকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম