ঢাকা ০৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
'অল সমাধান' এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে যা বললেন মন্ত্রী ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যে আলোচনা হলো প্রধানমন্ত্রীর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন শাহ আমানতে ৩৭ দিনে ২৬৪ ফ্লাইট বাতিল

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৬,  10:44 AM

news image

জ্বালানি সংকটে বন্ধ শাহজালাল সার কারখানা জ্বালানি সংকটের শঙ্কা মাথায় রেখে দেশের সার কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির রেশনিং বা নিয়ন্ত্রিত বণ্টন পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় দেশের বৃহৎ তিনটি সার কারখানা রেশনিংয়ের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। যার অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। জানা যায়, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহজালাল ফার্টিলাইজার কম্পানি লিমিটেডসহ তিনটি প্রতিষ্ঠানে আগামী ৩ মাস (এপ্রিল-জুন) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল থেকে ফেঞ্চুগঞ্জের সার কারখানাটি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এপ্রিল মাসে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ চালু রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও পেট্রোবাংলাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই রেশনিংয়ের আওতায় থাকা আরেকটি প্রতিষ্ঠান হলো কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড। জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চয়তা বিবেচনায় দেশের সার উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে গ্যাস সরবরাহ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তবে মে ও জুন মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কম্পানি লিমিটেড এ গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে জানানো হয়। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম অ্যাডমিন সাজ্জাদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে শাহজালাল সারকারখানার উৎপাদন গত ৩ এপ্রিল দুপুরে বন্ধ করে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম