ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  8:16 PM

news image

বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আশ্বাস দেন। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও সৌদি আরবের ‘উচ্চপর্যায়ের’ এই সংলাপ অনুষ্ঠিত হয়। পরে এক প্রশ্নের জবাবে ফয়সাল বিন ফারহান বলেন, আমি যেটি আপনাদের বলতে পারি— তেলের বাজার স্থিতিশীল রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত সব সূচক যা বলছে তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু এখনও নেই। ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে চায় সৌদি আরব।’ বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে সবুজায়ন করতে ৫০ বিলিয়ন গাছ লাগাবে। তার মধ্যে সৌদি আরব নিজে লাগাবে ১০ বিলিয়ন। সেই গাছ লাগাতে বাংলাদেশকে অংশীদার করার অনুরোধ করেছি। বাংলাদেশ গাছ দিতে চায়। তার সঙ্গে গাছ বড় করা ও রক্ষণাবেক্ষণ করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে জমি লিজ নিয়ে চাষ করতে যাচ্ছে। বাংলাদেশ সেখানেও পার্টনার হওয়ার কথা বলেছে।’ এ ছাড়া হজযাত্রীদের জন্য সব ধরনের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হবে বলে দুই দেশ একমত হয়েছে বলেও জানান ড. মোমেন। এর আগে দুদেশের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম