ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

জ্বালানি তেলের সংকট কাটাতে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২২,  8:41 PM

news image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় দ্রুত তেল নিয়ে আসার জন্য পাইপলাইন করছি। এ প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জে তেলের ডিপোর জায়গাটা আমরা নিচ্ছি। বুধবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলের ডিপো পরিদর্শনে এসে একথা বলেন তিনি। তিনি বলেন, এ জায়গা থেকে মেঘনা ও যমুনায় (তেলের ডিপো) ডেলিভারি যাবে। বিশেষ করে জাহাজে আমরা এ জায়গা থেকে ডেলিভারি দেব। এ কারণে আমরা এ জায়গাটা নিচ্ছি। তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে এ জায়গাটা দেওয়ার ব্যাপারে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম