ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

জ্বালানি তেলের দামবৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না: কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২২,  4:37 PM

news image

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের হাতে বিকল্প আর কোনো উপায় ছিল না। তেলার দামবৃদ্ধির ফলে কৃষি উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। সরকার কৃষকদের জন্য ভর্তুকির কথা ভাবছে। কিন্তু বিরোধী দল বিষয়টি না বুঝেই সরকারের বিরুদ্ধে এখন অপপ্রচারে নেমেছে।’ রোববার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন। তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের রিজার্ভ আছে।

তবে বিশ্বে চলমান অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে দেশে তার প্রভাব পড়বে।’ কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও রপ্তানিযোগ্য করার বিষয়ে মন্ত্রী বলেন, ‘পূর্বাঞ্চলে একটি আধুনিক হিমাগার ও প্যাকেজিং করখানা চালু করা হবে।’ মন্ত্রী বলেন, ‘তেলের দামবৃদ্ধিতে দেশের চলমান মেগা প্রকল্পগুলো কিছুটা ধীরগতি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, দেশের বাজারেও কমে আসবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক শাহাজাহান কবির। অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, যুবলীগ নেতা চিত্ত রঞ্জন ভৌমিকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম