ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

জ্বালানির মূল্য এতো বৃদ্ধিতে মানুষ হতচকিত, কিন্তু উপায় ছিল না: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২২,  7:53 PM

news image

সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখানে সমন্বয় করা হবে। একবারে এতো মূল্য বৃদ্ধির কারণে মানুষ হতচকিত হয়ে গেছে এটা ঠিক। কিন্তু এটা না করে উপায় ছিল না। এমনটি বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৮ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, তেলের দাম ভারতসহ অনেক উন্নত দেশে বাংলাদেশের চেয়ে বেশি। আর দাম বাড়ালেও এখন ভর্তুকি দিতে হচ্ছে ডিজেলে। ভর্তুকি শূন্যে নামেনি। তিনি আরও বলেন, বিএনপির হাকডাকে কোনো কাজ হবে না। তারা আন্তর্জাতিক বাজারের খোঁজ রাখে না। গণপরিবহনের ভাড়া প্রসঙ্গে এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, সরকার যে পরিবহন ভাড়া নির্ধারণ করেছে এর বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে। সরকার এ ব্যাপারে তদারকি করবে। তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব সংকটময় অবস্থায় আছে। যুদ্ধের কারণে তেলের দাম ৭০ থেকে ১০০ ভাগ বেড়েছে। এটা ওঠানামা করে, এখন কমলেও সেটা আগের চেয়ে ৭০ ভাগ বেশি। সরকার এতোদিন দাম বাড়ায়নি। গত তিন মাসে ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। দাম কম থাকায় ভারতে তেল পাচার হয়ে যাচ্ছিল। তারা ট্রাকের খালি ট্যাংক এনে এখান থেকে ভর্তি করে নিয়ে যায়। ড্রামেও নিচ্ছিল। সেটা এখন কমেছে। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, সংকটের কারণে জার্মানি, ফ্রান্সসহ ইউ’র দেশগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা হচ্ছে। অনেক দেশে এনার্জি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। মন্ত্রী বলেন, চীন বন্ধুপ্রতীম দেশ ও উন্নয়ন সহযোগী। কিন্তু ভারত-বাংলাদেশ সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, অবিচ্ছেদ। এই সম্পর্ক নষ্ট হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম