ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জ্বালাও-পোড়াও, খুন বিএনপির একমাত্র গুণ : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৪,  4:37 PM

news image

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জ্বালাও-পোড়াও ও মানুষ খুন বিএনপির একমাত্র গুণ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২৩৩টা আসন আর বিএনপি পেয়েছিল ৩০টা আসন। এরপর থেকে বিএনপি আর কোনো নির্বাচনে আসেনি। কারণ, তারা জানে বাংলার মানুষ তাদের আর চায় না। তাই তারা (বিএনপি) আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এ মাঠে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সবশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম