ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

জোড়া গোলে রোনালদোর মাইলফলক, হাজার ছুঁতে কত দূর

#

স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৫,  4:48 PM

news image

আল নাসেরের জার্সিতে এক ম্যাচ পর আবার জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে দলের জয়ে রাখলেন বড় অবদান। স্পর্শ করলেন দারুণ একটি মাইলফলকও। সৌদি প্রো লিগে মঙ্গলবার (২১ জানুয়ারি) ম্যাচের ৩৪তম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া আল খালিজকে ৩-১ গোলে হারায় আল নাসের। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। সতীর্থের ব্যাকহিল পাসে নিচু শটে গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। এই গোলে তিনি স্পর্শ করেন মাইলফলকটি। আল নাসেরের হয়ে একশ গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) রইলেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানে আল খালিজ। পরের মিনিটেই আল নাসের ফের এগিয়ে যায় সুলতান আল-ঘানামের গোলে। আর যোগ করা সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বক্সে সতীর্থের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। আল নাসেরের জার্সিতে ৯২ ম্যাচে রোনালদোর গোল হলো ৮৩টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ১৮টি। তার ক্যারিয়ার গোল সংখ্যা হলো ৯১৯টি, হাজার গোলের মাইলফলক থেকে আর ৮১টি দূরে। ১৫ ম্যাচে ১৩ গোল করে এই মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও এখন রোনালদো। ১৬ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আল নাস্‌র। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ দুইয়ে ও ৪৩ পয়েন্ট নিয়ে আল হিলাল শীর্ষে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম