ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

জোসেফ হত্যা মামলা: জঙ্গি সালেহীনের মৃত্যুদণ্ড বহাল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  2:17 PM

news image

২০০৪ সালে জামালপুরের দুয়ারিপাড়ায় আব্দুল গনি ওরফে জোসেফ মণ্ডল ওরফে গোমেজ হত্যা মামলার আসামি পলাতক জঙ্গি সালেহীনের মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সালেহীনকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রইলো। এ ছাড়া আরেক আসামি জঙ্গি রাকিবের মারা যাওয়ায় আপিল অকার্যকর করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি মুহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। তার সাথে যুক্ত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। ২০০৪ সালে জামালপুরে গণি গোমেজকে হত্যা করে জেএমবির জঙ্গিরা। ওই হত্যা মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় একই বছর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে এই জঙ্গিরা। জানা গেছে, ২০০৬ সালে গ্রেফতার হন জঙ্গি সালেহীন ও রাকিব। আর রাষ্ট্রপক্ষের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ পুলিশ প্রশাসনের বরাত দিয়ে জানান ২০১৪ সালে ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তিন সঙ্গীকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। তার মধ্যে সালেহীন ছিল। তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সে এখনো পলাতক। তবে জঙ্গি রাকিবকে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম