ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান

#

০৯ এপ্রিল, ২০২৬,  4:05 PM

news image

তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৬ ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান। তিনি জেসিআই যশোর এর প্রতিষ্ঠাতা সভাপতি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সাবেক সভাপতি কাজী ফাহাদ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার বিষয়ে ব্যারিস্টার মতিউর বলেন, জেসিআই বাংলাদেশের সম্মানিত ভোটারদের সুচিন্তিত রায়ের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। জেসিআই বাংলাদেশে তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। আমার লক্ষ্য থাকবে, সংগঠনের সার্বিক দেখভাল করা ও সংগঠনের আইন ও বিচারব্যবস্থা সমুন্নত রাখা। জাতীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং বহির্বিশ্বের সাথে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা। এর পাশাপাশি জেসিআই বাংলাদেশ মানসিক স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বৃক্ষ রোপণ, পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ সামাজিক ও সেবামূলক প্রকল্পেও তার অবদান অব্যাহত রাখবে বলে আরো জানান ব্যারিস্টার শেখ মতিউর রহমান। উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর ৪৪টি স্থানীয় সংগঠন কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। -প্রেস রিলিজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম