ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

জেলের মধ্যেই তুমুল নেচেছিলেন অভিনেত্রী রিয়া

#

বিনোদন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  2:10 PM

news image

মনে আছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার কিছুদিন পরেই মাদককাণ্ডের অভিযোগে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। নিশ্চয়ই মনে আছে পাঠকের। এবার সেই রিয়াকে নিয়ে চমকপ্রদ তথ্য দিল আইনজীবী সুধা ভরদ্বাজ। প্রায় এক মাস জেলে থাকার পর নাকি জামিনের খবরে নেচেছিলেন রিয়া! এই তথ্যটাই ফাঁস করে দিয়েছেন সেই আইনজীবী। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে যখন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই রিয়ার জীবনে ঝড় বয়ে যায়। সে বছরের (৮ সেপ্টেম্বর) মাদককাণ্ডের কারণে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। তারপর রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা কারাগার। এরপর ওই বছরের ৬ অক্টোবর মুম্বাইয়ের সেশন কোর্ট রিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু তার পরের দিনই বম্বে হাইকোর্ট রিয়াকে জামিন দেয়। এ প্রসঙ্গে আইনজীবী সুধা ভরদ্বাজ জানিয়েছেন, “রিয়া খুবই শক্ত মনের মানুষ। তার কথা অনুযায়ী, জেলে অভিনেত্রীকে আলাদা গারদে রাখা হয়েছিল। ফলে বেশি টেলিভিশন দেখার সুযোগ তিনি পাননি। তাই নিজের নামে সম্প্রচারিত হওয়া নেতিবাচক খবর রিয়াকে তেমন দেখতে হয়নি। তা দেখলে হয়তো রিয়া আরো ভেঙে পড়তেন।” তিনি আরও বলেন, “জামিনের খবর পেয়ে খুশি হয়েছিলেন রিয়া। জেলের বাকি কয়েদিদের সঙ্গে তার সদ্ভাব ছিল। কয়েদিরাই রিয়াকে নাচার অনুরোধ জানান। তাদের সেই অনুরোধ রেখেই নেচে ওঠেন রিয়া। জেলে কাজের সুবাদে কিছু অর্থ আয় করেছিলেন রিয়া। সেই অর্থ দিয়ে জেলের সবাইকে মিষ্টিও খাওয়ান তিনি। সেখানকার কয়েদিরাও রিয়াকে হাসিমুখে বিদায় জানিয়েছিলেন।” প্রসঙ্গত, ‘পবিত্র রিশতা’ নামক টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন সুশান্ত। এরপর ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুশান্তের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে জনপ্রিয় সিনেমাগুলো বলিউডের জন্য উপহার দিয়েছিলেন তিনি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’, ‘ছিছোড়ে’। -সূত্র : হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম