ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

জেলেনস্কির গাড়ি বহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২৪,  4:44 PM

news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়ি বহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনের বন্দর নগরী ওডেশাকে লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ওই ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়েছে জেলেনস্কি থেকে মাত্র ১৫০০ ফুট দূরে। সে সময় তার সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রায়াকোস মিসোতাকিস ছিলেন। হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। একটি সূত্র জানিয়েছে, দুই নেতার গাড়ি বহর হামলার তীব্রতা টের পেয়েছে এবং তারা ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছে। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ ব্যাপারে বলেছেন, “আমরা আজ হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন কারা এগুলো মোকাবিলা করছে। আমি বিস্তারিত এখনও জানি না। কিন্তু আমি এটা জানি অনেকে আহত ও নিহত হয়েছে।” তিনি বলেন, “আমাদের দ্রুত নিজেদের রক্ষা করতে হবে। আর নিজেদের রক্ষায় সবচেয়ে ভালো উপায় হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।” সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম