ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

জেলা প্রশাসকদের আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২২,  10:14 PM

news image

স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ না হওয়াকে দুঃখজনক মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এ বিষয়ে জেলা প্রশাসকদের আরও সংবেদনশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় প্রশাসনে জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান কিংবা অগ্রাধিকার না পাওয়ার অভিযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সহকর্মীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনকি সংসদ সদস্যরা বলেছেন, স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের সম্মান দেয় না কিংবা তারা যেহেতু নির্বাচিত হয়েছেন, কিছু অঙ্গীকার করেছেন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় না।

এটি খুবই দুঃখজনক, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ হয় না। এজন্যই এ নির্দেশনার কথা বলা হয়েছে।  অনেক সময় স্থানীয় প্রশাসন বিভিন্ন কাজ ঢাকায় পাঠিয়ে দেয় যা জেলা পর্যায়েই সমাধান সম্ভব- বিষয়টি নিয়ে মন্ত্রী বলেন, এভাবে স্থানীয় প্রশাসন নিজেদের দায়িত্ব এড়িয়ে সব কিছু ঢাকায় পাঠিয়ে দেন। এতে সবকিছু ঢাকাকেন্দ্রিক হচ্ছে। স্থানীয় প্রশাসন যেগুলো নিজেরাই করতে পারে, সেগুলো অনেক সময় ঢাকায় পাঠিয়ে দেয় এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যায়। এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে ডিসিদের। স্থানীয় পর্যায়ে প্রবাসীদের নানা অভিযোগের বিষয়েও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে ডিসিদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা অভিযোগ করেন, তারা ঠিকমতো পাসপোর্ট পান না, পুলিশের ছাড়পত্র হয় না। দেশে এলে এসব কাজে হয়রানির শিকার হন। আমি আশা করবো এ বিষয়ে ডিসিরা অনেক বেশি সংবেদনশীল হবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম